
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার ও খামারিদের পুরুষ্কার বিতরনী তোয়া পোল্ট্রি ফিডের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
১৮ই ফেব্রুয়ারি ভালুকা উপজেলার ডাকাতিয়ার আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আমান ফিড লিমিটেডের উদ্যোগে আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনারে মেসার্স তোয়া পোল্ট্রি ফিডের ব্যবস্থাপনা পরিচালক,বিশিষ্ট সফল ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান ফিড লিমিটেড কোম্পানির জিএম ডাঃ শাহাবুদ্দিন আহমেদ, সিনিয়র এজিএম কাজী শহিদুজ্জামান,এজিএম কৃষিবীদ দলিলুর রহমান (লিটন),আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, আঙ্গারগাড়া ইউনাইটেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর,আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার মীর মাজহার হোসেন শিমুল, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের আল- আমিন মন্ডল,বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের সাদ্দাম হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক মনি, বাটাজোড় বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান কামাল,ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু,মোঃ আলিম শিকদার, আসাদুজ্জামান দুদু,মোঃ বাদল সহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমান ফিডের ম্যানেজার মাসুদুল হাসান মাসুদ প্রমূখ আমান ফিড লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ,ফিড ব্যবসায়ী,খামারিরা উপস্থিত ছিলেন।এসময় খামারি ও ফিড ব্যবসায়ীকে লাটারির মাধ্যমে পুরুষ্কার প্রদান করা হয়।এসময় শহিদুল ইসলাম সিকদার মেসার্স তোয়া পোল্ট্রি ফিডের পক্ষ থেকে আমান ফিড লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এবং নিরাপদ ও আধুনিক খামার গড়তে সকলের সার্ভিক সহযোগীতা কামনা সহ অনুষ্ঠান টি সুন্দর ভাবে সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ