হোম » সারাদেশ » বগুড়ায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন মা-মেয়েসহ আটক ৩

বগুড়ায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন মা-মেয়েসহ আটক ৩

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাওন (২৫) নামের এক অটোরিকশা চালক খুন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিমপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত শাওন হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাসহ ২ মেয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ জানান, ওই গ্রামের জনৈক বিধবা জরিনা বেগম (ছদ্মনাম) এর পরকিয়া প্রেম নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। এ ঘটনার প্রতিবাদ করায় নিহত শাওনের মায়ের সাথে আমজাদ হোসেনের স্ত্রীর রবিবার সকাল সাড়ে ১০টায় ঝগড়া বিবাদ হয়। এসময় অটোরিকশা চালক শাওন বাড়িতে আসলে তার সাথেও এনিয়ে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আমজাদ হোসেন একটি ধাড়ালো ছুরি দিয়ে শাওনকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত শাওনকে চিকিৎসার জন্য গাবতলী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৩০) সহ ২ মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুন (১৮)কে গাবতলী মডেল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,  শাওন নামের একজনকে প্রতিপক্ষ ছুরিকাঘাতে খুন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত মাসহ ২ মেয়েকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত আমজাদ হোসেনকে গ্রেফতার করতে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!