
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গৃহ নির্মান শ্রমিক পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত রবিবার বেলা সাড়ে ১০ টায় র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা গৃহ নির্মান শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন বগুড়ার উপপরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, বাংলাদেশ নির্মান ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোকাদ্দেম হোসেন, বগুড়া জেলা গৃহ নির্মান শ্রমিক পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ কামরুল আলম রিপু, সাবেক সভাপতি আমিরুল ইসলাম আমির, নজরুল ইসলাম পাতু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার শেখ।
সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নর্থবেঙ্গল বি এস আর এম জোনাল সেলস হেড মোস্তাফিজুর রহমান, কে এস আর এস ষ্টিল প্লান্ট লিঃ এর ডেপুটি ম্যানেজার ফিরোজ হোসাইন, বিবিএন ক্যাবলস রাজশাহী ও রংপুর বিভাগের সিনিয়র ডিজিএম এম এ মতিন, সালাম স্টিল রি-রোলিং মিলস লিঃ এর রাজশাহী বিভাগের সিনিয়র ম্যানেজার বাবলু আকতার, দৈনিক সেনেটারী ষ্টোর বগুড়ার স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সজিব প্রমুখ।
শেষে পঙ্গু সদস্যদের মাসিক অনুদান, মৃত সদস্যদের পরিবারে এককালীন অনুদানসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক