
ভালুকা প্রতিনিধিঃ ভালুকায় এস এম সি এন্টারপ্রাইজ লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-২১৭১) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ফেব্রুয়ারি ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার পাখিরচালা ব্যাপিষ্ট চার্চ কে.জি স্কুল মাঠে এস এম সি এন্টারপ্রাইজ লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সকল সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় এস এমসি এন্টারপ্রাইজ লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোঃ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আই ইউ এফ এর কো অরডিনেটর নাসরিন সুলতানা।এসময় বিশেষ অথিতি ছিলেন (১) মোঃ কামরুল হাসান রিপন, সভাপতি পারফেক্টি শ্রমিক ইউনিয়ন,(২) মোঃ আবুল কালাম আজাদ,সভাপতি কোকাকোলা শ্রমিক ইউনিয়ন,(৩) মোঃ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নেসলে শ্রমিক ইউনিয়ন,(৪) করিম সাধারন সম্পাদক ট্রান্সকম শ্রমিক ইউনিয়ন,(৫) মোঃ ইয়াকুব নবী সভাপতি ড্যান কেক শ্রমিক ইউনিয়ন প্রমূখ।
এসময় ইউনিয়নের সফলতা ঘোষনা করেন এস এমসি এন্টারপ্রাইজ লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া।সাংগঠনিক বক্তব্য পেশ করেন সংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ইউনিয়নের বাৎসরিক হিসাব পেশ করেন এস এমসি এন্টারপ্রাইজ লিঃ শ্রমিক ও কর্মচারী, ইউনিয়নের কোষাধ্যক্ষ ইমরান হাসান,গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন এস এমসি এন্টারপ্রাইজ লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন,ইমরান সহ আরো বক্তব্যে রাখেন সভাপতি,প্রচার ও দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও বিশেষ সদস্য ও শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সহ অনেকে সার্ভিক বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন