
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে আই এ বি অডিটোরিয়াম চৌধুরীবাড়ি নীচাবাজারে নাটোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহীর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ শাহজালাল,ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আ্যড,আজিজার রহমান আমেল খান চৌধুরি,সাধারন সম্পাদক মুফতী আব্দুর রকিব বিন আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, আব্দুল কাদের, আলী সিদ্দিক, সিদ্দুকুর রহমান সিরাজী,জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এক বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়।
আগের কমিটি ভেঙ্গে নতুন ১৫ সদস্য বিশিষ্ট এক বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়। সভাপতি নির্বাচিত করা মিনারুল ইসলাম সাধরন সম্পাদক ইসমাইল হোসেন হাবিব, সহ সভাপতি মাসুদুর রহমান পর্যায় ক্রমে কমিটি ঘোষনা করা হবে

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক