
আবুল হাশেম,রাজশাহী ব্যুরোচীফঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১৬ ফেব্রুয়ারী তারিখ সময়-সকাল ১০.৩০ ঘটিকায়ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাথীন ৫নং ইউপির ৫নং ওর্য়াডের অর্ন্তগত বড়বড়িয়া গ্রামস্থ পলাতক আসামী ২। মোঃ মজনু (৪০), পিতা-মৃত জান মোহাম্মদ, সাং- বড়বড়িয়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীর নিজস্ব বাঁশঝাড়ের পূর্ব দিকেঅপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ আজিজুল হক (৫০), পিতা- মৃত লোকমান প্রামাণিক, সাং-বাকড়া গোপালপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে ৪৫০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করে। উক্ত সময় আসামী ২। মোঃ মজনু (৪০), পিতা-মৃত জান মোহাম্মদ, সাং- বড়বড়িয়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হইতে পলায়ন করে। ধৃত আসামী প্রকাশ্যে বলে ও অকপটে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী মোঃ মজনু পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করিয়া চারঘাট থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করিয়া আসিতেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী প্রকাশ্যে বলে ও অকপটে স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী মোঃ মজনু পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করিয়া চারঘাট থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করিয়া আসিতেছেমর্মে সত্যতা স্বীকার করে।
ধৃত আসামী এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যরাজশাহী জেলার চারঘাট থানায় এজাহার মূলে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল