
রবিউল হাসান লায়ন: জামালপুরে লোকাল ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং উদ্ধার কাজ শেষে দীর্ঘ সাড়ে চার ঘন্টাপর পুনরায় এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টায় দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৫৬ নং ডাউন লোকাল ট্রেন পিয়ারপুর স্টেশন থেকে ছেড়ে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। খবর পেয়ে দুপুরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজ শেষে সাড়ে চার ঘন্টাপর এ লাইনে ট্রেন চলাচল শুরু করে।
জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করার জন্য ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান