প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
কক্সবাজারের-সোনাদিয়া প্যারাবন কেটে চিংড়ি ঘের, দখলমুক্ত করলো বেজা, ২টি এস্কেভেটর জব্দ

মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা ও সোনাদিয়া বাংলাদেশ ইকোনমিকজোন (বেজা) অধিকগ্রহণকৃত জায়গা এলাকায় প্যারাবনের হাজার হাজার বাইন গাছ নিধন করে অবৈধভাবে চিংড়িঘের নির্মাণকারীদের কবল থেকে সরকারি জমি দখলমুক্ত করেছে বেজা কর্তৃপক্ষ ।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা অভিযানে সরকারী জমি দখলমুক্ত করা হয়। এসময় প্যারাবন নিধন করে নির্মিত চিংড়ি প্রকল্পের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি উদ্ধার করলোও বেজা। এসময় দুটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ভূমিদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি।
জানা গেছে- দীর্ঘদিন ধরে কুতুবজোমের ঘটিভাঙা-সোনাদিয়াসহ বিভিন্ন এলাকায় বিশাল প্যারাবন কেটে স্থানিয় রাজনৈতিক দলের প্রভাবশালীরা জোটবদ্ধ হয়ে নির্মাণ করে আসছে অবৈধ চিংড়ি ঘের। এসব অবৈধ চিংড়ি ঘের কেটে দেওয়ায় পরিবেশবাদি সংগঠনের নেতারা বেজা কর্তৃপক্ষের লোকজনকে সাধুবাদ জানিয়েছেন।
অভিযান চালিয়ে অবৈধ চিংড়ি প্রকল্প কেটে দেওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ইকোনমিকজোন (বেজা) উপ-ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াছিন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.