
ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডে ব্যাক্তিগত জমি ও সরকারি রাস্তার সিমানা বিরোধ নিরশনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ভূমি পরিমাপের প্রচেষ্টা চলমান।
বিষয়টি তদন্ত পূর্বক নিষ্পত্তির পূর্বে নির্মাণ কাজ না করার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে। সে নির্দেশনা তোয়াক্কা না করে গত ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে পৌর কাউন্সিলর মাজেদুর রহমান তার লোকজন নিয়ে বিতর্কিত স্থানে ড্রেন নির্মাণের জন্য যান। ভূমি মালিক ডা. লিওর লোকজন আপত্তি জানালে কাউন্সিলর মাজেদুর নানা ভাবে ভয়ভীতি দেখায় এবং কটাক্ষ করে ডা. লিওকে সামাজিকভাবে হেয় করে।
প্রাপ্ত ফুটেছে তারই বহি প্রকাশ ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায় ফুলবাড়ী পৌরসভার মেয়র টেন্ডারকারি ঠিকাদারকে বাদ দিয়ে সম্পন্ন নিজস্ব উদ্যোগ এক রাজমিস্ত্রি কে দিয়ে উক্ত স্থানে ড্রেন নির্মাণ কাজ শুরু করেন । কাউন্সিলর মাজেদুর ভুল তথ্যদিয়ে স্থানীয় অধিবাসীদের খেপিয়ে তুলেছেন। প্রতিনিধির এরকম আচরণে নানা প্রশ্নের জন্ম দিয়েছে । এবিষয়ে ভূমি মালিকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। কাউন্সিল ঢাকায় বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল