
মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা প্রতিনিধি: ফিতা ও কেক কেটে ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন স্থানিয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের নব নির্মিত ভবনে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে শেখ হানিফ আলী মিলনায়তনে আমন্ত্রীত অতিথীদের নিয়ে কেক কাটেন প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এ টিভির নাটোর প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস এম মনজুর-উল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাকছুদুর রহমান, সদর উপজেলা নির্বহী কর্মকর্তা শারমিনা ছাত্তার, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ। অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলামসহ আমন্ত্রীত অতিথীবৃন্দ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী