
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফঃ মেট্রোপলিটন কৃষি অফিস, বোয়ালিয়ার আয়োজনে রাজশাহী সিটির বোয়ালিয়া অংশের ৩০ জন ছাদবাগানী সাধারণ চাষীদের নিয়ে দিনব্যাপী মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মেট্রোপলিটন কৃষি অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় ও উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী জনাব মো: মোজদার হোসেন এর সভাপতিত্ত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর সরেজমিন উইং পরিচালক, জনাব মো: তাজুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল এর অতিরিক্ত পরিচালক জনাব মো: শামছুল ওয়াদুদ ও রাজশাহী জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোছা: উম্মে ছালমা।
স্বাগত বক্তব্য রাখেন মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোসা: আখতার জাহান কাঁকন।
প্রশিক্ষণে ঘরে বসে অল্প পরিশ্রমে স্বল্প জায়গায় মাশরুম চাষের কলাকৌশল হাতে কলমে শিখানো হয়। পুষ্টিকর খাদ্য উপাদান হিসেবে মাশরুম চাষ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, এ কারণে শহরের ছাদে মাশরুম চাষ সম্প্রসারণ করা সম্ভব হলে নগর কৃষিতে তা বৈপ্লবিক পরিবর্তন আনবে। এছাড়াও মাশরুম উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে সবাইকে সনদ পত্র ও মাশরুমের স্পন প্রদান করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান