
দাগনভূঞা প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরাজ শারবীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম, ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি দাস, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, কার্যনির্বাহী সদস্য কাজী ইফতেখার, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক নুর হোসেন প্রমুখ।
এসময় মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, দাগনভূঞা থানার এসআই শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নূরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া