
কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মায়ানমার সীমান্তে উখিয়ার একটি খাল থেকে এক মায়ানমারের নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে । ধারণা করা হচ্ছে এটি মায়ানমারের জান্তা বাহিনীর সদস্যের মরদেহ হতে পারে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী খালে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
তিনি জানান- স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের জন্য টিম পাঠানো হয়েছে। এর পরিচয় এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তবে পরনে পোশাক ও হেলমেট থাকায় কোনো বাহিনীর সদস্য হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত নয় এটি।
স্থানীয়রা বলছেন- মরদেহের পরনে থাকা পোশাক ও হেলমেট দেখে ধারণা করা হচ্ছে এটি জান্তা বাহিনীর সদস্যের মরদেহ। বেশ কয়েকদিন আগেই তাকে হত্যা করা হতে পারে। মরদেহ ফুলে গেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান