
মিজানুর রহমান: লালমনিরহাট জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল ।পদত্যাগের বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেছেন।
রবিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা ডাকবাংলোয় মেম্বার কল্যাণ এসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা শেষে গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
উক্ত আলোচনা সভা শেষে গড্ডিমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল সাংবাদিকদের বলেন, লালমনিরহাট জেলা পরিষদের উপ-নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান কল্যাণ অ্যাসোসিয়েশন ও মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সম্মতিতে আমি আজ রবিবার মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করছি এবং জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো এবং আশা করছি আমি নির্বাচনে বিজয়ী হবো।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল এখনো পদত্যাগ পত্র জমা দেননি।
উল্লেখ্য; জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান পদত্যাগ করে সংসদ সদস্য পদে নির্বাচন করায় পদটি শুন্য হয় এবং আগামী ০৯ মার্চ/২০২৪ তারিখে জেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি