
রবিউল হাসান লায়ন : আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে জামালপুর প্রেসক্লাবের ২০২৪ সালের বার্ষিক বনভোজন অনুষ্টিত হয়েছে। শনিবার দিনব্যাপি শহরের লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে জামালপুর প্রেসক্লাবের আওতায় কর্মরত সাংবাদিক, তাদের পরিবার পরিজন ও অতিথিদের নিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। এ উৎসবে যোগ দেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ।

জামালপুর প্রেসক্লাবের এ বনভোজনে অতিথিদের অংশ গ্রহনে বনভোজনের আনন্দ আরও একধাপ বেড়ে যায়।
বনভোজনে উপস্থিত অতিথিদের নিয়ে দুপুরের মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় সাংবাদিকদের সহধর্মিনী, পরিবার পরিজন ও শিশুদের নিয়ে এক খেলাধুলার প্রতিযোগিতা। বনভোজন বাস্তবায়নে সার্বাঙ্গীন ভূমিকা পালন করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

তাদের নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ থেকে শুরু করে সদস্য ও সহযোগী সদস্যরা বিভিন্ন ইভেন্ট দায়িত্বের সাথে পরিচালনা করে। বনভোজনের সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল র্যাফেল ড্র। সবশেষে খেলাধুলা ও লটারির বিজয়ী ভাগ্যবানদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. শফিউর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
প্রতি বছরের ন্যায় এ বছরেও সাংবাদিকবৃন্দ তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর আনন্দ উৎসবে সময় পার করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল