
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট উপহার দেওয়া ল্যাপটপ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে
১০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন ভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট উপহার দেওয়া ল্যাপটপ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি জাতীয় মহান সংসদে অধিবেশনের গণভবনে থাকার কারণে তিনি মুঠোফোনে মাধ্যমে দুঃখিত প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, হার পাওয়ার অধিদপ্তরের প্রকল্পের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন, নালিতাবাড়ী উপজেলা নিবার্হী অফিসার ইলিশায় রিছিল, শ্রীবরদী উপজেলা নিবার্হী অফিসার ফৌজিয়া নাজনীন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম আধার সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে ৪৪ জেলার ১৩০ টি উপজেলাতে ৪ টি ক্যাটাগরিতে সর্বমোট ২৫.১২৫ জন নারী প্ররিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এবং সবাইকে ১ করে ল্যাপটপ প্রদান করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান