
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কমান্ডো স্টাইলে কুপিয়ে ও পিঠিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তির নাম জমিস উদ্দিন(৫০)৷ তিনি ধলঘাটের উত্তর সুতুরিয়া এলাকার জালাল উদ্দীনের পূত্র। ৯ ফ্রেবুয়ারী শুক্রবার বিকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার তদন্ত ওসি তাজ উদ্দিন।
এদিকে এ ঘটনার পর পর মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী নির্দেশে ওসি তদন্ত তাজ উদ্দিনের নেতৃত্ব ১০ ফেব্রুয়ারী শনিবার পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহজনক ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আরাফাত(৩০),মোঃ জাফর(৫৩),মোঃ সোহেল(২৫),খোরশিদা বেগম(৪৭) ও কাজল রেখা(২৫)।
জানা যায়, উপজেলার ধলঘাটা সুতুরিয়ায় পারিবারিক বিরোধের জের ধরে গত ২ ফেব্রুয়ারী নিহত জসিম উদ্দিনও তার স্ত্রী ফিরোজা বেগমকে কুপিয়ে ও মারধর করেন প্রতিপক্ষের লোকজন। পরে ভিকটিম জসিম উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার মেডিকেল কলেজ ভর্তি করে। ঘটনার ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ৯ ফেব্রুয়ারী তার মৃত্যু হয়।
পুলিশ জানান- ধলঘাটে পারিবারিক বিরোধের জেরে গত ২ ফেব্রুয়ারী একটি হত্যা চেষ্টার মামলা হয়। এঘটনায় ভিকটিম জসিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রুজু হয় এবং এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল