
ভালুকা (ময়মনসিংহ) প্রতনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পুলিশের অভিযানে ৫০ টি স্মার্টফোন সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ী এলাকা থেকে ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের দিক নির্দেশনায় এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে এএস আই আমীর হামজা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সঙ্গীয়ফোর্স সহ অভিযান চালিয়ে সুজন চর্দ্র দাসকে আটক করে ৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্যান্ডের ৫০ টি স্মার্ট ফোন উদ্ধার করেন।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একদল চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে সুজনকে আটক করে ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে আসামিকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান