
কুড়িগ্রাম প্রতিনিধি : যাত্রামঞ্চে উপস্থিত হয়ে পুণরায় ভোট চাইলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের শান্তিরচর গাছবাগান যাত্রাপালা আসরে। এ অনুষ্ঠানে রঙ্গীন রুপবান নামে যাত্র্যপালা উপহার দেওয়া হয়েছিল।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের শান্তিরচর সোনার বাংলা নাট্য সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালনা করেন আজিজুল রহমান আজিবর। যাত্রাপালা অনুষ্ঠানের নামে রাতভর যাত্রা, গান, অশ্লীল নৃত্য হয়। এতে হাজার হাজার নারী পুরুষ দর্শক হিসেবে উপভোগ করেন। এ যাত্রাপালায় বহিরাগত নারী শিল্পীরা অংশগ্রহণ করেন।
এছাড়া যাত্রাপালার মঞ্চ ব্যানারে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশের নাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান ও রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল প্রমুখ। কিন্তু যাত্রাপালায় মঞ্চে শুধু মাত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। যাত্রাপালায় সভাপতিত্ব করেন চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল উপস্থিত ছিলেন। বাকি অতিথিরা সকলে অনুপস্থিত ছিলেন।
এতে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী যাত্রামঞ্চে উপস্থিত হয়ে দর্শকের কাছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে একজন সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রাথর্ী হিসেবে পুণরায় ভোট ও দোয়া চাইলেন।স্থানীয় সচেতনমহল বলছে, আসন্ন এসএসসি পরীক্ষা সন্নিকটে হওয়ায় এ রকম আয়োজন করায় শিক্ষাথর্ীদের লেখাপড়া মনোনিবেশ নষ্ট হচ্ছে। তাই এ ধরনের অনুষ্ঠান অনুমতি না দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।
এ ব্যাপারে রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন অভিযোগ করে বলেন, তিনি কিভাবে সরকারি গাড়ি ব্যবহার করে রাতে যাত্রাপালায় উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন। তা আমার বোধগম্য নয়।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান যাত্রাপালা অনুষ্ঠান করার কোন অনুমতি দেয়া হয়নি। তবে মঞ্চ ব্যানারে আপনার নাম রয়েছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি পাশ কাটিয়ে যান।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। সরকারি গাড়ি ব্যবহার ও পুণরায় ভোট চাওয়ার বিষয় জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলীর মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল