
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে অটোবাইক চালক এনামুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধ ও স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী। গতকাল (৮ ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা গেইট সংলগ্ন রৌমারী-ঢাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ২ শতাধিক অটোবাইক চালক ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এতে বক্তব্য রাখেন, নুরুজ্জামান, হারুন, হারুনর রশিদ, বাবু, শাহ মোমেন, মহিউদ্দিন, মতিয়ার, লাল মিয়া প্রমূখ। বক্তারা বলেন, ৭ দিনের মধ্যে আসামী গ্রেফতার করতে না পারলে সকল প্রকার যানবাহন বন্ধ করে দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সোমবার রাতে পার্শ্ববতর্ী রাজিবপুর উপজেলার স্লুইজ গেইট নামক এলাকায় এনামুল হক (৫০) নামের অটোবাইক চালককে হত্যার পর তার অটোবাইক নিয়ে যায় দুবৃত্তরা। এ ব্যাপারে তার স্ত্রী আয়শা ছিদ্দিকা বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে রাজিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রকৃত আসামীদের চিহ্নিত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তরা বলেন পুলিশের ভুমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি