হোম » সারাদেশ » পীরগঞ্জে ১৮০ পিচ ট্যাপেন্ডাটল ট্যালেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জে ১৮০ পিচ ট্যাপেন্ডাটল ট্যালেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৮০ পিচ ট্যাপেন্ডাটল ট্যালেট (নেশা জাতীয় মাদক) সহ জিয়াবুর রহমান(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বলদিয়ারা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়াবুর ঐ গ্রামের জালাল উদ্দীনের ছেলে বলে জানায় পুলিশ।

পীরগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল হালিম জানান, জিয়াবুর তার বাড়িতে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২ টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জিয়াবুর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধৃত করে। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে বাড়ির শয়ন ঘড়ের খাটের বালিশের নীচ থেকে ১৮০ পিচ ট্যাপেন্ডাটল ট্যালেট (নেশা জাতীয় মাদক) উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খয়রুল আনাম জানান, জিয়াবুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে কিশোরীর সম্ভ্রমহানি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কিশোরীর সম্ভ্রমহানি করার অভিযোগে আবু তালেব(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়।  পুলিশ জানায়, পৌর শহরের জগথা পানিডুবিপাড়ার মৃত মোজাহার হোসেনের ছেলে আবু তালেব মঙ্গলবার বিকালে এক কিশোরীকে বাড়িতে একাকী পেয়ে সম্ভ্রমহানি ঘটায়। পরে ঐ কিশোরীর মা বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে আস পাশের লোকজন এবং ওয়ার্ড কাউন্সিলরকে জানায়। ওয়ার্ড কাউন্সিলর মো. মিলন সন্ধায় তার জয় বাংলা মোড়স্থ কার্যালয়ে তালেবকে ডেকে আনেন। এ সময় জনতা উত্তেজিত হয়ে তালেবকে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তালেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ঐ কিশোরীর মা বাদি হয়ে তালেব বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খয়রুল আনাম জানান, তালেবের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্মন্ন করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!