
চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা পাঠানি পুল এলাকায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করছে জনপ্রতিনিধিসহ প্রভাবশালী চক্র। সরকারি খতিয়ানভুক্ত এই জমি উদ্ধারে গত বছর লাল পতাকা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনপ্রতিনিধিসহ প্রভাবশালী মহল মাটি ভরাট করে। লাল পতাকা মাটির নিচে চাপা দিয়ে দেন। এ বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দোহাজারী পৌরসভাধীন পাঠানি পুল এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ড্রাম সিট ও ত্রিপল দিয়ে আড়াল করে রেখে চালাচ্ছেন নির্মাণকাজ। এতে ভেতরে ছয়টি দোকানঘর নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম বলেন, বিষয়টি দেখে তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হবে । সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করার কোন সুযোগ নেই।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা গণমানুষের আওয়াজ প্রতিনিধিকে বলেন, সরেজমিনে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান