প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ
বগুড়ার শেরপুর ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

এম,এ রাশেদ: বগুড়ার শেরপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১১ টার দিকে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাকেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান হাবিব আম্বয়া।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজকুমারের সঞ্চালনায় বিমেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মাদ আলী, সাবেক প্রধন শিক্ষক মো. ইয়াকুব আলী, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক। এছাড়াও খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও হ্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক বাদল, সাধারণ সম্পাদক সুকুমার রায়, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.