
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত নুর ইসলাম (৬৫) উপজেলার গুরুচরন দুধনই গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে।
সোমবার রাতে উপজেলার তাওয়াকোচার সেগুনের চালি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সোমবার বিকেলের দিকে তিনি গরু আনতে পাহাড়ে যান, এরপর আর বাড়ি ফিরেননি। রাত ৮টার দিকে নুর ইসলামের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তার খোঁজে পাহাড়ে যান।
খোঁজাখুঁজির একপর্যায়ে সেগুনের চালি নামকস্থানে তার মরদেহ পাওয়া যায়।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, নিহতের মুখের বাম পাশে থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দিনের কোন এক সময় হাতির দল তাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল