হোম » সারাদেশ » জয়পুরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ

জয়পুরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড় তারা এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) অর্থায়নে  ও কৃষি ভিত্তিক প্রতিষ্ঠান উইগ্রোর সহযোগীতায় এ কৃষি ঋণ বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) হেড অব এস এমই ব্যাংকিং মোহসিনুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক ব্যাংক পিএলসি, শাহ আলম ভুঁইয়া, এটিএম তাহমিদুজ্জামান, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন,উইগ্রোর ব্যবস্থপনা পরিচালক  মাহমুদুর  রহমান,  রাজশাহী বিভাগের  রিজওনাল অফিসার   শাহরিয়ার কবির  প্রমুখ
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!