
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানার গোপালপুর চৌধুরী মেলাটি ১ মাসের অনুমোদন দিয়েছে ২৩ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, মেলার নামে সন্ধ্যার পর থেকে চলছে অশ্লীল নৃত্য ও জুয়া আর বিকট শব্দের গান।
এ গানের শব্দে একদিকে যেমন সামনে এসএসসি পরীক্ষার পড়ালেখার প্রস্তুতি নষ্ট হচ্ছে অন্যদিকে অশ্লীল নৃত্য আশেপাশে কয়েক থানার উঠতি বয়সের ছেলেরা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে যুবসমাজকে।
অথচ মাঘ-ফাল্গুনে প্রশাসন অনুমতি দিয়েছে। গোপালপুর চৌধুরী মেলা এই মেলায় উল্লেখ করার মতো দোকানপাট নেই। বিষয়টি নিয়ে সম্পুর্ণ নিরব রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন! এতে সচেতন মহলে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
জেলাপ্রশাসক ২৩ শে জানুয়ারি থেকে মেলার অনুমোদন দিয়েছে । মেলায় সভাপতিত্ব করবেন , কাজী আবু জাফর মুহম্মদ লুৎফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি। মোঃ কবিরুল ইসলাম প্রধান, চেয়ারম্যান প্রধান অতিথি মোঃ শিবলী সাদিক ( এমপি),
বিশেষ অতিথি: ঘোড়াটা উপজেলা নির্বাহী অফিসার,মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ,
সহকারী কমিশনার (ভূমি), মোঃ মাহমুদুল হাসান সার্বিক তত্ত্বাবধানে। কাজী শুভ রহমান চৌধুরী, সম্পাদক, গোপালপুর চৌধুরী মেলা কমিটি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, ঘোড়াঘাট, দিনাজপুর। সহযোগিতায় কাজী ইসমেত আহাম্মেদ রুসদ চৌধুরী, সহ-সম্পাদক, গোপালপুর চৌধুরী মেলা কমিটি, ঘোড়াঘাট, দিনাজপুর।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক