
রবিউল হাসান লায়ন : ‘ক্লিন জামালপুর’, ‘গ্রীন জামালপুর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে জামালপুরে শুরু হয়েছে পরিছন্নতা অভিযান। জামালপুর পৌরসভার এই অভিযান উদ্বোধন উপলক্ষে সকালে স্থানীয় জিলা স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরিষ্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

বক্তারা বলেন, জামালপুরকে পরিষ্কার রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। কারোর একার পক্ষে সারা জেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এসময় যার যার অবস্থান থেকে বাসা-বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান বক্তারা।
পরিচ্ছন্ন্নতা অভিযানে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সুশীল সমাজ ও শ্রমিক সংগঠনসহ সকল স্টেকহোল্ডারগণ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান