হোম » সারাদেশ » সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৮ম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৮ম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

রায়হান আলীঃ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর অষ্টম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর উল্লাপাড়া আর.এস পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ড সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু আশরাফ মোঃ ছালেহ্।

এসময় তিনি বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ অপচয়ের জন্য অনুরোধ এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আহ্বান জানান। এছাড়াও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক আয় ব্যয়ের হিসাব প্রদান করেন।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকাভিত্তিক পরিচালক নির্বাচন করা হয়। এছাড়াও গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!