
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৬ই জানুয়ারি) দিবাগত রাতি অনুমান ৩ টার দিকে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে মাহাবুল হোসেন গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কৃষক মাহাবুল হোসেন দুইটি গরু ও দুইটি ছাগল পুড়ে মৃত্যু হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারসূত্রে জানা যায়, রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে কোনো এক সময় গোয়াল ঘরে আগুন ধরে যায়। পরিবারের লোকজন আগুন লাগা অনুভব করতে পেরে তাড়াতাড়ি ঘরের বাহিরে বের হয়ে আসেন। এ সময় গোয়াল ঘরে থাকা দুইটি গরু ও দুইটি ছাগল পুড়ে মৃত্যুবরণ করে কৃষকের আনুমানিক ১লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
গোয়াল ঘরের লাগনো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছেন বলে জানান ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শামসুল আলম।
শনিবার সকালে ৮টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক মাহাবুল হোসেন এর পুড়িয়ে যাওয়া গোয়াল ঘরে পরিদর্শন করেন ও কৃষকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন।
এ সময় তার সঙ্গে ছিলেন নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন ও সাবেক ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন রিপন,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক