
আঃ খালেক মন্ডলঃ গোবিন্দগঞ্জ টু গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ধর্মপুর বাজারে কারগাড়ী চাপায় নিহত ২, আহত ৪। নিহত হরেন (৪৫) ধর্মপুর এলাকার নরেন এবং প্রতাপ (৩০) একই এলাকার মহেন্দ্র’র ছেল।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ধর্মপুর মাছ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত সিএনজিযোগে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে হরেন ও প্রতাপ এর মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান ঘাতক কার ঢাকা মেট্রো-গ -২১-১৭০২ গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাজার এলাকায় পথচারীদের চাপা দেয়। ড্রাইভার সহ গাড়িটিকে আটকে রেখেছে স্থানীয়রা।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ