
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ দোহাজারীতে শঙ্খ নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
গত ২৩ জানুয়ারি(মঙ্গলবার) সকালে উপজেলার বৈলতলী খোদার হাট ব্রিজ হতে দোহাজারী ব্রিজ পর্যন্ত শঙ্খ নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। মোবাইল কোর্ট পরিচালনা কালে শঙ্খ নদীর বিভিন্ন এলাকা থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।
যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জালগুলো স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, উপজেলা ভূমি সহকারী কমকর্তা রিগ্যান শীল, চন্দনাইশ থানার এস আই উপন বড়ুয়া, সোলতান আহমদ, রিজন কান্তি বড়ুয়া প্রমূখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান