হোম » সারাদেশ » ঠাকুরগাঁও ৩ ব্যবসা  প্রতিষ্ঠানকে  ১২ হাজার টাকা জরিমানা 

ঠাকুরগাঁও ৩ ব্যবসা  প্রতিষ্ঠানকে  ১২ হাজার টাকা জরিমানা 

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। 
মঙ্গলবার(২৩ জানুয়ারি)  ঠাকুরগাঁও সদর উপজেলায় ওই ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগর বিসিক শিল্পনগরী,জেড এন্ড জেড ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা, গোবিন্দ নগর বিসিক শিল্প নগরী, উত্তর বাংলা চিড়া মুড়ি কলকে ৫ হাজার টাকা, রোড  বাজার,মেসার্স মকবুল এন্ড মানিক ট্রেডার্স কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!