
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(২৩ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলায় ওই ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
অভিযান পরিচালনা কালে ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দ নগর বিসিক শিল্পনগরী,জেড এন্ড জেড ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা, গোবিন্দ নগর বিসিক শিল্প নগরী, উত্তর বাংলা চিড়া মুড়ি কলকে ৫ হাজার টাকা, রোড বাজার,মেসার্স মকবুল এন্ড মানিক ট্রেডার্স কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২