
মো. মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী চালের অবৈধ মজুদদারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করে ১ জন চাল ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন চালের আড়তে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল ও এসআই বদিরুজ্জামানসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। মির্জা অটোরাইস মিল পরিদর্শন করে কোনো অসংগতি পাওয়া যায়নি।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, অবৈধ মজুদ ও চাল বিক্রয় লাইসেন্স না থাকার কারণে আটপুকুর হাটে এক ব্যবসায়ী (আরতদার) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান