
মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ অতিরিক্ত ঠান্ডায় নাটোরের নলডাঙ্গায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে বলে যানান রেল কতৃপক্ষ। সোমবার (২২ জানুয়ারি) সন্ধা ৬টার দিকে মাধনগর রেলস্টেশনের উত্তরে ২৪৪ নম্বর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। এদিকে রাত সাড়ে ৮টার পরে রেললাইন মেরামতের কাজ শুরু করছে কর্তৃপক্ষ।
রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, আমরা রেল পথে টহল দেওয়ার সময় বিষয়টি দেখতে পাই এবং সাথে সাথে বিষয়টি উধতন কতৃপক্ষ জানানো হলে রেল কতৃপক্ষ তার কিছু খনের মধ্যেই মেরামত শুরু করেন।
এ বিষয়ে মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ শামিম হোসেন জানান,খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে যানান তিনি। তিনি বলেন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন