
আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে রোগী কল্যাণ সমিতি হতে নবজাতক শিশুদের মাঝে শীতকালীন উপকরণ বিতরণ করা হয়েছে।
২১ জানুয়ারি রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন নবজাতক শিশুদের মাঝে শীতকালীন উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওলিউল ইসলাম বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া,সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মণ্ডল, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শাহিন আকন্দ, ডাঃ রেদওয়ান,ডাঃ ফাহাদ,ডাঃফরহাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু প্রমুখ।