
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : দ্রব্যমূল্যের সীমাহীন উধ্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবীতে বাংলাদেশ লেবার পার্টির ২ দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচী ঘোষনা করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
আজ (রবিবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান সাক্ষরিত বিবৃতিতে আগামী ২৬ জানুয়ারী ২০২৪ শুক্রবার দেশের সকল জেলা সদরে ও ২৭ জানুয়ারী ২০২৪ শনিবার দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচী পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন