
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে লাইসেন্স না থাকায় ৬টি ডায়াগনস্টিক সেন্টার ও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং ডাক্তার না থাকায় ২টি প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে শহরের নারায়নপুর ও বটতলা এলাকার লাইসেন্সবিহীন জনতা ডায়াগনস্টিক সেন্টার, হযরত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার, সরকার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামল ডায়াগনস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার ও মারিয়া নার্সিং হোম এবং নিয়মিত ডাক্তার না থাকায় সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক এবং নিরাপদ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য পত্র প্রেরণ করেছে।
সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য বলেন, আজ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনের সময় উল্লেখিত অনিয়ম ধরা পড়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল