প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ
গাইবান্ধায় এশিয়ান টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাহান সিরাজ: "এগারো পেরিয়ে বারোয় পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সকালে প্রথমে একটি আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এশিয়ান টিভি'র প্রতিনিধি খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়ন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, সদর উপজেলার প্যানেল চেয়ারম্যান নূরে হাবিব টিটন, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম রাসেল, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি সোহেল রানা।
বক্তারা এশিয়ান টিভি'র উত্তরোত্তর সফলতা কামনা করেন। সেই সাথে পূর্বের ন্যায় ধারাবাহিক ভাবে গাইবান্ধার দুর্ভোগ ও সফলতার সংবাদ গুলো আরো বেশি বেশি প্রচারের প্রত্যাশা করেন।
পরে দুপুরে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ সি আর পি'র নির্দেশনায় প্রেসক্লাব গাইবান্ধা চত্বরে অসহায়, গরীব ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.