
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে দাদরা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
জেলা ক্রীড়া অফিসার (অতি: দা:) আবু জাফর মাহমুদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু, দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম, দাদরা দাখিল মাদ্রাসার সভাপতি হাসানুর রহমান হাসান প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক