
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া পৌরশহরের পুরাতন বাস স্টেশনে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিশুদ্ধ খাবারের প্রতিষ্ঠান দোহা ফুড লিমিটেডের চকরিয়া শাখা শো-রুমের শুভ উদ্বোধন হয়েছে ।
১১ই জানুয়ারী(বৃহস্পতিবার)সকাল ১১টায় ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন দোহা ফুড লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গনি,ডিজিএম জহির উদ্দিন বাবর, ডিরেক্টর মামুনুর রশিদ মামুন,পরিদর্শক সাদ্দাম হোসেনসহ আগত অতিথিরা ।
দোহা ফুড চকরিয়া শো-রুমের মালিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত পরিচালনা করেন চকরিয়া স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন।
এসময় দোহা ফুডের ডিজিএম জহির উদ্দিন বাবর বলেন,দোহা ফুড লিমিটেড দক্ষিণ চট্টগ্রামের একটি সনামধন্য মিষ্টি ও খাবার জাতীয় প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে মানসম্মত খাবার পরিবেশন করে গ্রাহকের মন জয় করতে সক্ষম হয়েছে।তার ধারাবাহিকতায় চকরিয়াতে সেবা দেওয়ার জন্য এসেছি আমরা,ইনশাআল্লাহ এখানেও ভালো সেবা দিতে পারবো বলে বিশ্বাস করি।