
মোঃ মোরসালিন ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকামোড়স্থ বাঙ্গালী তুলার গোডাউনে আগুন লেগে সেখানে থাকা ২টি ছাগলসহ প্রায় ৭ লক্ষ টাকার তুলা পুড়ে ছাই হয়ে গেছে।
বাঙ্গালী তুলার মিলের মালিক মোছাঃ নাসরিন আক্তার জানান, আজ (০৯ জানুয়ারী) মঙ্গলবার আনুমানিক বিকাল সাড়ে ৩টায় তুলার গোডাউনে হঠাৎ আগুন লাগে । কিছুই বুঝে উঠার আগে দুইটি ছাগলসহ সাত লক্ষ টাকার তুলা পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তাদের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফুলবাড় ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার বলেন, মেশিনের ঘর্ষনের মধ্যদিয়ে এই আগুনের উৎপত্তি বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে বিয়টি চুড়ান্ত করা যাবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার