
মোঃ মনির হোসেন সোহেল ,চাটখিল প্রতিনিধিঃ টানা তৃতীয় বারের মতো সাংসদ নির্বাচীত হওয়ায় সাংসদ এইচ এম ইব্রাহিম এমপির বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতা ও তরুন উদীয়মান ব্যবসায়ী তাওহীদুল ইসলাম তাওহীদ।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৬৮ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম ৩য় বার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচীত হন।
বদলকোট ইউনিয়নের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা তাওহীদুল ইসলাম তাওহীদের নেতৃত্বে নবনির্বাচিত সাংসদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা, কনক মাহমুদ, সাইফুল ইসলাম সিপন, শহীদ উল্যা, আলমগীর হোসেন লিটন ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক