প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৪, ৪:০২ অপরাহ্ণ
টানা ৪র্থ বারের মতো বিজয়ী হওয়ায় নাজমুল হাসান পাপন কে ফুলেল শুভেচ্ছা

এম আর ওয়াসিম, ভৈরব প্রতিনিধি: টানা ৪র্থ বারের মতো কিশোরগঞ্জ -৬ আসনে নাজমুল হাসান পাপন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিজয়ী হওয়ার পর সকাল থেকে দলীয় নেতা- কর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভৈরবে তার নিজ বাস ভবনে ফুলেল শুভেচছা জানান।
রোববার প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জ -৬ আসনে ১৪২ টি কেন্দ্রের মধ্যে ১৪২টি কেন্দ্রে নৌকা প্রতীক প্রার্থী নাজমুল হাসান পাপন পেয়েছেন ১৯৮১৫৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি ফ্রণ্টের প্রার্থী হাজি রুবেল মোমবাতি প্রতীক পেয়েছেন ৩২০৬ ভোট, জাতীয় পার্টির নুরুল কাদের সোহেল লাঙর প্রতীক পেয়েছেন ৩০৫৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক আবদুস সাত্তার ২৪৬৯ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোট এ্যাডঃ আয়ুব হোসেন ছড়ি প্রতীক ১২০৪ ভোট পেয়েছেন। বেসরকারিভাবে নৌকা প্রতীক নাজমুল হাসান পাপন বিপুল ভোটে জয়ী হয়েছেন।
ভোট গ্রহণ শেষে সহকারি রিটার্ণিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান ও কুলিয়ারচর সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.