
মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী মো:মাজহারুল ইসলাম নৌকা প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৪১৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী আলী আসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২৪৫ ভোট।
এছাড়াও নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোছা. নুরুন নাহার ১৯৮৬, বাংলাদেশের কংগ্রেস থেকে ডাব প্রতীকে মোছা. রিম্পা আক্তার ৪২৬ ও স্বতন্ত্র হয়ে সোফা প্রতীকে মো. আব্দুল কাদের৩২১৩ প্রতিদ্বন্দ্বীতা করে ভোট পেয়েছেন।
এই আসনে ১০৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। আসনটির মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৬৯১ এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৭৪।
তারমধ্য ভোট কাস্ট হয়েছে বৈধ ভোট ১৭৮২৮৬,বাতিল কৃত ৩৩৪৪,সর্বমোট ১৮১৬৩০ প্রদও ভোটের শতকরা হার ৫৭.১২।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ