হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে নৌকা-ট্রাক বিক্ষিপ্ত সংঘর্ষ: পুলিশের ৫ রাউন্ড গুলিঃ আহত ১৫

সরিষাবাড়ীতে নৌকা-ট্রাক বিক্ষিপ্ত সংঘর্ষ: পুলিশের ৫ রাউন্ড গুলিঃ আহত ১৫

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হলেও প্রার্থীদের সমর্থকরা বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়ে বলে জানাগেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ কর্মী আহত হয়।

এদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয়সূত্রে জানাগেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে নৌকা প্রতিকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানাগেছে।

এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে বলে সমর্থকরা জানান। অপরদিকে সকাল ১১টার দিকে পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় মুমিনুল ইসলাম ও রমজান আলী আহত হয়েছেন। মুমিনুলকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান জানান, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও
স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের লোকদের লোকজন সংঘর্ষে জড়ায়।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। তবে এখন ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক আছে বলেও তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!