হোম » সারাদেশ » ভৈরবে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

ভৈরবে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ -৬ আসনে ভৈরবে আনন্দ ঘন পরিবেশে চলছে  ভোট গ্রহণ  পরিবেশে চলছে ভোট গ্রহন।ভৈরব- কুলিয়ারচর ৬ আসনে  আজ ৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়। 
ভোট গ্রহণ শুরুর আগে প্রতিটি কেন্দ্রে  ব্যালট পেপার সকালে পাঠানো হয়েছে। সুষ্ঠু  ও নিরপেক্ষ  ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে  পুলিশের  পাশাপাশি  আনসার বাহিনী মোতায়েন রয়েছে  এছাড়া ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব  মাঠে রয়েছে।  তাছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমান মোবাইল  কোর্ট মাঠে আছে  এ আসনে ১৪২ টি কেন্দ্রে   মোট ৩ লাখ ৯৯ হাজার ২ শ ৪২ জন ভোটার রয়েছে ।  তবে কালিকাপ্রসাদ,ছয়সূতী,ফরিদপুর,আগানগরসহ বেশ কটি কেন্দ্র ঝুকিপূর্ণ রয়েছে।
 এ আসনে নৌকা প্রতীক  নিয়ে  লড়ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, মোমবাতি প্রতীক নিয়ে  ইসলামি  ফ্রন্টের হাজি রুবেল হোসেন, লাঙল প্রতীক নিয়ে  নুরুল কাদের সোহেল সহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
সকাল ১০টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তার সহ ধর্মিনী ভৈরব এম পি পাইলট গার্লস স্কু কেন্দ্রে ভোট প্রদান করেন এখন পর্যন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!