
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক এর হাতঘড়ির অবস্থান সবার চেয়ে এগিয়ে রয়েছে।
চকরিয়া-পেকুয়ায় একটি পৌরসভা ও ২৫টি ইউনিয়নের আনাচে-কানাচে পৌঁছে গেছে হাতঘড়ি মার্কার প্রচারণা। চা-দোকান, রাস্তা-ঘাট ও গনপরিবহন সর্বত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হাতঘড়ি প্রতিক।
অল্প সময়ে বিশাল এলাকার প্রত্যন্ত অঞ্চলে পা-রেখে নির্বাচনী প্রচারণা চালানো সহজ না হলেও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় জেনারেল ইবরাহিমের পক্ষে এটা সম্ভব হয়েছে বলে মনে করেন স্থানীয় ভোটাররা।
জানা যায়, গত ১৬ ডিসেম্বর চকরিয়া কোরক বিদ্যাপীঠে বিজয় দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টানে যোগ দিয়ে চকরিয়ায় পদার্পন হয় মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিকের।
গত ২০ দিনে চকরিয়া-পেকুয়ার প্রত্যন্ত এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি হাতঘড়ির মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়া তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহ প্রদান করেন সাধারণ ভোটারদের।
এতে সার্বক্ষণিক সহায়তা করেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, সুরাজপুর-মনিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক, কাকারা ইউপির চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন, বদরখালীর চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ, বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, লক্ষারচর ইউপি চেয়ারম্যান আওরাঙ্গজেব বুলেট, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুচ চৌধুরীসহ দুই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক সহায়তা করেছেন বলে হাতঘড়ির প্রার্থী জেনারেল ইবরাহিম জানান। তিনি আরও বলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এই আসনের নৌকা মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন করতে না পেরে হাত ঘড়ি প্রতীককে সমর্থন দিয়ে প্রচারণায় অংশ না নিলে এত অল্প সময়ে এতদূর এগোনো সম্ভব হতো না। একই তাঁর পক্ষে নেতাকর্মীদের সরব করতে কাজ করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ৭জানুয়ারী জেনারেল ইবরাহিমের হাতঘড়িতে বিপুল ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার চেহেরা উজ্জল করবেন। এজন্য তারা কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধি করতে কাজ করছেন বলে জানান।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, চকরিয়া-পেকুয়ায় গত ৫ বছরের দুঃশাসন, সন্ত্রাসী কর্মকান্ড, অস্ত্রধারীদের লালন-পালন,ভূমিদস্যুতার জবাব দিবে হাত ঘড়ির প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে। এখন হাতঘড়ির জয়জয়কার অবস্থা এবং সবার চেয়ে এগিয়ে রয়েছেন হাত ঘড়ি। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ায় জাফর আলমকে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামীলীগ।
উল্লেখ্যযে, এই আসনে প্রতিদ্বন্ধীতাকারী ৭জন প্রার্থী থাকলেও জেনারেল ইবরাহিমের হাতঘড়ির সাথে মূল প্রতিদ্বন্ধীতা হবে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ জাফর আলমের ট্রাকের সাথে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ