
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতন্ত্র প্রার্থী মানিকগঞ্জ-১ আসনের কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী’লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেছেন-সাংবাদিকরা সমাজের আয়না আপনারাই পারেন এই দেশকে উন্নত রাষ্ট্র পরিনত করতে । আপনাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে। আপনারা দৌলতপুরের কোথায় কি সমস্যা রয়েছে আপনাদের লেখনীর মাধ্যমে আপনারা প্রকাশ করবেন। আমি চেষ্টা করব দৌলতপুরের সকল জায়গায় উন্নয়ন করতে এবং ডিজিটাল দৌলতপুর উপহার দেওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের নিকট থেকে দেশ অনেক কিছু আশা করে।তাই নির্বাচন সুষ্ঠু করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলবো। বর্ষা মৌসুমে চরের মানুষ যাতে আরামে ঘুমাতে পারে তার জন্য পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করে দেব। তিনি আরো বলেন
৭ জানুয়ারি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হবে। সুষ্ঠ ভোট প্রদানের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমার বিশ্বাস আমার নির্বাচনী এলাকার জনগণ ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিবেন। এ ছাড়াও জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে।তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আমাকেই বেছে নিবেন। আমি নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করবো। নদী শাসন করে ব্যারিবাধ দিয়ে আমার এলাকার কৃষকের ফসল ফলাতে সহযোগিতা করতে চাই। মানিকগঞ্জ-১আসনের ব্যাপক উন্নয়ন ঘটাতে চাই। দৌলতপুর থেকে চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া সহ চরঅঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ব্যাপক উন্নয়ন করতে চাই।। আপনারা ৭ জানুয়ারি দলবদ্ধ ভাবে আপনার বাড়ির সবাই এবং আশেপাশের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে মূল্যবান ভোট দিবেন। আমি আপনাদের কাছে ঈগল মার্কার ভোট চাই।
জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচনের সুযোগ দিয়েছেন। আজ আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি তার কথায়। শুধু তাই নয়, এবার মানিকগঞ্জ-১ আসনে ঈগল হলো উন্নয়নের মার্কা শেখ হাসিনার মার্কা ঈগল । আমাকে দৌলতপুরের মানুষ ভালোবাসে ।আমি ভালো বাসা নিয়েই আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আমি নির্বাচিত হলে ২০২৫ সালের মধ্যে উপজেলার সকল রাস্তাঘাট পাকা করে দিব । দৌলতপুর থেকে বাচামারা, চরকাটারি বাঘুটিয়া আসতে আমতলী নদীতে, আবুডাঙ্গা নদীতে ও পারমাস্তূল নদীতে ব্রিজের নির্মাণ করা হবে। আমার দেশের মানুষ কেউ না খেয়ে থাকবে না ।প্রতিটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন এবারের নির্বাচন আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জিং নির্বাচন। বহু দেশ এই নির্বাচন বানচাল করার জন্য পায়তারা করছে। তাই নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় তাদের প্রতিহত করুন।
তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মানিকগঞ্জ- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের এস এম জাহিদের মত বিনিময়কালে এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার ৪ই জানুয়ারী সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এস এম জাহিদের ঈগলের প্রতিকের মতবিনিময়সহ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ -১আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মোঃ সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খান।
এসময় বক্তব্য রাখেন – প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম রাসেল,দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, প্রেসক্লাবের কোষাধক্ষ্য হাবিবুর রহমান হবি প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার