
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকল্পধারা বাংলাদেশের ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী মোঃ আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভূক্ত মানিকদী, বালুঘাট ও মাটিকাটা’র বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ আসনটি গুলশান, বনানী, কালাচাঁদপুর, ঢাকা সেনানিবাস, ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত। প্রচারণাকালে মোঃ আইনুল হক বলেন, মানিকদী ও মাটিকাটা’র রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। ‘আমি নির্বাচিত হলে যথাসাধ্য চেষ্টা করবো মানিকদী ও মাটিকাটা’র রাস্তাঘাটের উন্নয়নের।
আমি এলাকার মানুষের পাশে আছি সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য নির্বাচিত হলে আরও বেশি পাশে থাকার সুযোগ হবে। জন্মস্থান সিরাজগঞ্জে হলেও, দুই যুগেরও বেশি সময় ধরে বনানীর বাসিন্দা হিসেবে রাজনৈতিক কর্মকান্ডে জড়িত মোঃ আইনুল হক। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান এই শ্রমিক নেতার আপন বড় ভাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২